ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:০০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:০০:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ছবি সংগৃহীত

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন ডিজেল এবং দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ২ হাজার ২৫০ কোটি টাকার বেশি।
 

শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
 

বৈঠক সূত্রে জানা গেছে, কাজাখস্তানভিত্তিক Kazakh Gas Processing Plant LLP থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ পিপিএম সালফার মানের ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৯ কোটি টাকার সমপরিমাণ।
 

এছাড়া সিঙ্গাপুরভিত্তিক Aramco Trading Singapore Pte Ltd থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ১৯ ডলারের কিছু বেশি নির্ধারণ করা হয়েছে, যার ফলে মোট ব্যয় প্রায় ১ হাজার ৫৬০ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারদর ও মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণে চূড়ান্ত ব্যয় ভিন্ন হতে পারে।
 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা করে থাকে। সাধারণত মোট জ্বালানির অর্ধেক সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে এবং বাকি অংশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়।
 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালী-তে জাহাজ চলাচলে বিঘ্ন এবং কাতার ও ওমান থেকে এলএনজি সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এর পাশাপাশি কিছু সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়মতো সরবরাহে অপারগতা জানিয়ে ‘ফোর্স মেজর’ ঘোষণা করায় সরবরাহ শৃঙ্খলে ঝুঁকি তৈরি হয়েছে।
 

এই প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি সংগ্রহের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের কার্যক্রম সচল রাখতে সরকার জরুরি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।