ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

ভোক্তা সুরক্ষায় বিএসটিআইয়ের বড় পদক্ষেপ: শাড়ি, খেলনাসহ আরও ৭ পণ্যে বিএসটিআই লোগো বাধ্যতামূলক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৫৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৫৫:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
ভোক্তা সুরক্ষায় বিএসটিআইয়ের বড় পদক্ষেপ: শাড়ি, খেলনাসহ আরও ৭ পণ্যে বিএসটিআই লোগো বাধ্যতামূলক ছবি: সংগৃহীত
দেশে ভোক্তা সুরক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে আরও সাতটি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লেবেল বা লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে গত ২৩ জুন সরকারি গেজেট প্রকাশ করেছে বিএসটিআই।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজারজাতের আগে এসব পণ্যকে নির্ধারিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস (বিডিএস) অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে উৎপাদক ও আমদানিকারকদের বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্কও নিতে হবে।

নতুন করে বাধ্যতামূলক সনদ ব্যবস্থার আওতায় আনা সাতটি পণ্য হলো—

ফোর্টিফায়েড ভুট্টার (কর্ন) তেল

শাড়ি

কৃত্রিম তন্তু ও মিশ্র তন্তুর তৈরি নারী ও কন্যাদের বোনা পোশাকের কাপড়

এলইডি লুমিনেয়ার (আলোকসজ্জা সরঞ্জাম)

প্লাস্টিকের শিশুখাদ্য খাওয়ানোর বোতল

খেলনা

অটোক্লেভড অ্যারেটেড কংক্রিট (এএসি) ব্লক

বিএসটিআই জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন বা আমদানি করবে, তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করে বাজারজাত করতে হবে। সংশ্লিষ্ট মান পূরণ না করলে এসব পণ্য বাজারে বিক্রির সুযোগ থাকবে না।

সংস্থাটি নিয়মিতভাবে বিভিন্ন পণ্যকে বাধ্যতামূলক সনদ ব্যবস্থার আওতায় আনে, যাতে পণ্যের গুণগত মান বজায় থাকে, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত হয় এবং জাতীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা যায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ কমবে, মান নিয়ন্ত্রণ আরও জোরদার হবে এবং উৎপাদক ও আমদানিকারকদের জাতীয় মানদণ্ড মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।