ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণকারী বহিরাগত আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০১:০৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০১:০৯:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণকারী বহিরাগত আটক সংগৃহীত ছবি
 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে রিয়াজ আহমেদ (রাজ) নামে এক বহিরাগত যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের একটি শাখার ব্যবস্থাপক বলে জানা গেছে।
 

অভিযোগ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, রিয়াজ টিএসসির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করলে এক শিক্ষার্থী তাকে দেখে ফেলে পরিচয় ও প্রবেশের কারণ জানতে চান। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় বিষয়টি বাইরে অপেক্ষমাণ অন্য শিক্ষার্থীদের জানানো হয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এ ছাড়া ফোনে এমন ভিডিও আদান-প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্ব এবং পূর্বে ধারণ করা আরও নারীদের ভিডিওও পাওয়া যায়।
 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশুলিয়া থানা পুলিশকে অবহিত করে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম এই ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করে জানান, বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী জানান, মামলার পর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।