চবির হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানসূচি প্রকাশ, শেষ হচ্ছে নিবন্ধন
দিনব্যাপী আনন্দ র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজনে রাঙবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব।
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৩০:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৩০:০৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি বা ‘হীরকজয়ন্তী-২০২৬’ উদযাপনের বিস্তারিত অনুষ্ঠানক্রম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এই মিলনমেলায় অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শেষ হচ্ছে।
হীরকজয়ন্তী উদযাপনের অফিশিয়াল ওয়েবসাইট (cu60.cu.ac.bd) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, এই নিবন্ধন প্রক্রিয়াটি কেবল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য; বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য এটি প্রযোজ্য নয়। আগ্রহী প্রাক্তনরা বিকাশের মাধ্যমে এককালীন ১,০০০ টাকা ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হেল্পলাইন নম্বরে (০১৫৫৫৫৫৫১৪০, ০১৫৫৫৫৫৫১৪১ এবং হোয়াটসঅ্যাপ ০১৬৭০৫০২২৮৩) যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে।
হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানক্রম:
বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সময়সূচি নিচে তুলে ধরা হলো:
শুভ উদ্বোধন: সকাল ১০:০০টা।
আনন্দ র্যালি: শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা স্তম্ভ মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে।
কেক কাটা: সকাল ১০:৩০টা (অনুষ্ঠানস্থল)।
আলোচনা সভা: সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত।
স্মৃতিচারণ: দুপুর ১২:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠান: বিকেল ৩:০০টা থেকে (কেন্দ্রীয় খেলার মাঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।