চবির হীরক জয়ন্তী মেলায় অস্থায়ী স্টল বরাদ্দ শুরু ১১ নভেম্বর
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রক্টর অফিসে যোগাযোগ করে নেওয়া যাবে মেলায় স্টল বরাদ্দের তথ্য।
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৩৮:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৩৮:৪৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন হীরক জয়ন্তী-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত মেলায় ক্যাম্পাসে অস্থায়ী স্টল বরাদ্দের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। স্টল বরাদ্দ নিতে আগ্রহীদের আগামী ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ১০ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ কামরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হীরক জয়ন্তী-২০২৬ উদ্যাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। স্টল বরাদ্দ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টরের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে:
জনাব মোঃ মহিউদ্দিন, সহকারী প্রক্টর, চবি (মোবাইল: ০১৮১৭-৭৯১০৭২)
জনাব মো: মেহেরাজ হোসেন কাজল, সহকারী প্রক্টর, চবি (মোবাইল: ০১৮৮৫-৩৯৯০৩০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।