ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

শিক্ষা ও গবেষণায় চবি ও ফিলিপাইনের বিআইপিএসইউ-এর সমঝোতা স্মারক

বন ও পরিবেশ বিজ্ঞান খাতে যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:০৫:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
শিক্ষা ও গবেষণায় চবি ও ফিলিপাইনের বিআইপিএসইউ-এর সমঝোতা স্মারক ছবি : প্রতিনিধি

বন ও পরিবেশ বিজ্ঞানে শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং ফিলিপাইনের বিলিরান প্রোভিন্স স্টেট ইউনিভার্সিটির (BiPSU) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় চবি উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে BiPSU-এর প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজ প্রতিষ্ঠানের পক্ষে ও BiPSU-এর সংশ্লিষ্ট প্রতিনিধি তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এই অংশীদারিত্বকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। চুক্তির আওতায় চবির ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (আইএফইএসসিইউ) এই সহযোগিতা কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং অংশীদারিত্বের যৌক্তিকতা ও উদ্দেশ্য তুলে ধরেন BiPSU-এর ওএনএসপি (ONSP) পরিচালক গ্রেগো এন. লেগাস্পি (Greggo N. Legaspi)। এছাড়া চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং BiPSU-এর প্রেসিডেন্ট ড. ভিক্টর সি. কানেজো জুনিয়র (Dr. Victor C. Cañezo, Jr., CHRP) চুক্তি বাস্তবায়নে পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন চবির অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।


সমঝোতা স্মারকের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ:


পাঁচ বছর মেয়াদি এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং নিম্নোক্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে:


যৌথ গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশনা।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা বিনিময় কর্মসূচি।

শিক্ষার্থীদের যৌথ তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা।

যৌথভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন।

একাডেমিক পাঠ্যক্রম উন্নয়ন এবং যৌথভাবে গবেষণা অনুদানের জন্য আবেদন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।