ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:১৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:১৬:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ছবি: সংগৃহীত
চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত এই নেতার কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানের একটি মসজিদে পৌঁছেছে। সেখানে শীর্ষ কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
 
গত ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন। তার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বড় জানাজা। আল জাজিরার খবর অনুযায়ী, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে জানাজা শুরু হবে। 
 
সোমবার তেহরানের রাস্তায় বের হবে বিশাল মিছিল। এরপর মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালায় যাবে। আগামী ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
 
এই দীর্ঘ ছয় দিনের আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাই পুলিশ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ভারত, রাশিয়া, চীনসহ ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ১০০টি দেশের ধর্মীয় নেতারা এতে যোগ দেবেন।
 
ইতোমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানে পৌঁছেছেন। তিনি ইরানকে পাকিস্তানের ‘দ্বিতীয় বাড়ি’ বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই জানাজায় অংশ নেবেন। খামেনির মৃত্যুতে পাকিস্তানে হওয়া বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন।
 
এদিকে, যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভারপ্রাপ্ত কমান্ডার আহমদ ওয়াহিদি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।