ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

শাহবাগে কক্ষ থেকে চিকিৎসক ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানাবে ময়নাতদন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০১:৫০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০১:৫০:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
শাহবাগে কক্ষ থেকে চিকিৎসক ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানাবে ময়নাতদন্ত প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বিকেলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে।

পুলিশ জানায়, নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস, যিনি নিজেও একজন চিকিৎসক এবং বিএমইউতে নিউরোসার্জারি কোর্সে অধ্যয়নরত, সর্বশেষ গত মঙ্গলবার তাঁর বোনের সঙ্গে কথা বলেছিলেন। পরে যোগাযোগ না পেয়ে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি শাহবাগ থানায় যান। পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে খাটের ওপর টেবিলের দিকে মাথা নোয়ানো অবস্থায় ফারাহ ফেরদৌসের মরদেহ দেখতে পান পুলিশ। পরে তাঁর বোন মরদেহটি শনাক্ত করেন।

ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ফারাহ ফেরদৌসের আগে থেকে কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতার তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক বা অপরাধমূলক কারণ রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।