ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে সরকার: বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:০৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:০৮:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে ঝুঁকছে সরকার: বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিপুল অর্থ ব্যয় করে। ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এই ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, টাকার নোট বহন ও সংরক্ষণ ঝুঁকিপূর্ণ। চুরি, ডাকাতি ও প্রাণহানির ঘটনা ঘটে, নোট পুরাতন হলে লেনদেনে সমস্যা হয় এবং রোগ-জীবাণু ছড়ায়। ক্যাশলেস লেনদেনে সময়ের সাশ্রয় হয়, আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পায় এবং ঝুঁকি কমে। তাই ডিজিটাল লেনদেন সম্প্রসারণ অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।