ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

বিয়ের প্রলোভনে প্রতারণা: চাকরি হারালেন চট্টগ্রামের সহকারী প্রোগ্রামার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:০৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:০৫:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
বিয়ের প্রলোভনে প্রতারণা: চাকরি হারালেন চট্টগ্রামের সহকারী প্রোগ্রামার ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন, প্রতারণা ও নৈতিক স্খলনের অভিযোগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শরিফুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিবাহের আগে ও পরেও তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিলেন—যা তিনি নিজেই স্বীকার করেছেন। তদন্তে পাওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর গর্ভধারণের বিষয়টি তিনি জানতেন এবং তাকে গর্ভপাতের জন্য চাপও দিয়েছিলেন।

তদন্ত প্রতিবেদনে এসব কর্মকাণ্ডকে ‘নৈতিক স্খলন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও উঠে আসে, তারা একটি রিসোর্টে গোপনে সময় কাটিয়েছেন, যার সিসিটিভি ফুটেজও প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতির আড়ালে সম্পর্ক চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি বিবাহিত থাকা সত্ত্বেও তিনি আগের সম্পর্ক বজায় রাখেন এবং অভিযোগ প্রত্যাহারে চাপ দেন বলেও প্রমাণ পাওয়া গেছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তিনি লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানির সুযোগ পেলেও তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়।

পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে নির্ধারিত সময়ে জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন, যা গ্রহণ করা হয়নি। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানো হলে তারাও বরখাস্তের পক্ষে মত দেয়। এর পরই বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।