ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১২:৫৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:০১:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ডিএনসিসি এলাকার উন্নয়ন কাজে ফাঁকি দিলেই ব্যবস্থা: মাঠে নামছেন নির্বাহী প্রকৌশলীরা ছবি: সংগৃহীত
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব উন্নয়নমূলক কাজের মান যাচাই করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের চলমান কাজের মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগতমান যাচাই করতে হবে। কোনো নিম্নমানের কাজ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে পুনরায় যথাযথভাবে কাজ আদায় করে নিতে হবে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান সব উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণমান ও গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঠিকাদারদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এ কথা বলেন।

প্রশাসক বলেন, ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে কার্যকর বোঝাপড়া থাকতে হবে। আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই।

এসময় তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ডিএনসিসিকে অগ্রগামী থাকতে হবে এবং কাজের ক্ষেত্রে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।

তিনি সব ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, সব কাজ নির্ধারিত সময়সূচির মধ্যেই সম্পন্ন করতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমানে ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজের আওতায় ২১৫.৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫.১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭.৫৯ কিলোমিটার ফুটপাত উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

সভায় বিভিন্ন ঠিকাদার তাদের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেসব সমস্যার সমাধানে ডিএনসিসির সহায়তা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।