ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

পাবনায় গোয়ালঘরে মজুত ১৫০০ লিটার পেট্রল–অকটেন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৬:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৬:১৯:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
পাবনায় গোয়ালঘরে মজুত ১৫০০ লিটার পেট্রল–অকটেন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা ছবি সংগৃহীত

পাবনা জেলার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে গোয়ালঘরে অবৈধভাবে মজুত রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে বাজারের খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করছেন। এ ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে উদ্ধার করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।