ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের স্বস্তি: ভিসা নবায়ন ও মেয়াদ বাড়ানোর সুযোগ দিল মধ্যপ্রাচ্যের ৬ দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৪৩:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের স্বস্তি: ভিসা নবায়ন ও মেয়াদ বাড়ানোর সুযোগ দিল মধ্যপ্রাচ্যের ৬ দেশ ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফিরতে না পেরে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য স্বস্তির খবর এসেছে। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে তাদের ভিসা সংক্রান্ত জটিলতা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
 

শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয়ের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যেসব প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভিসা নবায়নের ব্যবস্থা করা যাবে। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেও সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।
 

এরই মধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক বিবেচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রবাসী কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষের দিকে রয়েছে, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশগুলো।
 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং এর ফলে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারেননি। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। সরকারের উদ্যোগের ফলেই প্রবাসীদের সুবিধার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলো এ ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।