ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

নাটোরের সিংড়ায় মাটির নিচে লুকানো ট্যাংক থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
নাটোরের সিংড়ায় মাটির নিচে লুকানো ট্যাংক থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার ছবি সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকে মজুত রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেন-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা হয়েছিল। সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন সেখানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য আসে।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।