ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব, অসাধু ব্যবসায়ীদের প্রতি মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব, অসাধু ব্যবসায়ীদের প্রতি মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে রমজানে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর ও বিনীত আহ্বান জানান সরকারপ্রধান।

 

​ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বলেন, "রমজান ত্যাগ ও সংযমের মাস হলেও দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ এ সময় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। আপনারা দয়া করে মানুষের কষ্টের কারণ হবেন না।" তিনি যাকাত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার যাকাত আদায় হয়। কিন্তু সুপরিকল্পিত বণ্টনের অভাবে তা দারিদ্র্য বিমোচনে আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না। সরকার এখন যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে একজন যাকাত গ্রহীতা আগামী বছর নিজেই যাকাত দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারেন।

 

​প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এবারের রমজানে সরকারিভাবে ব্যয় সংকোচনের বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এবার মাত্র দুটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে ‘এতিম শিশুদের’ অভিহিত করে তিনি বলেন, পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী এতিমের হক আদায় করা মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব। দেশের বর্তমান বাস্তবতায় কিছুটা বিলম্বে এই আয়োজন করা হলেও আলেম-ওলামা ও এতিমদের সান্নিধ্য পাওয়াকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।