ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বচ্ছতা ও আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন।
 
ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসের’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 
প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী মোদিকে তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান জোশী। তিনি বলেন, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন।
 
দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, “কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। আমার ওপর আস্থা রাখায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”
 
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের কাজের কথা তুলে ধরে জোশী বলেন, গত ১২ বছরে মোদি সরকার অনেক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসাও করেন। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে তার অবদানের কথা উল্লেখ করেন তিনি।
 
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের গত ১২ বছরে বহু মাইলস্টোন অর্জিত হয়েছে। গত চার থেকে পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করেছেন এবং এ সময় শিক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।”
 
জোশীর মতে, এসব সংস্কার দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও শিক্ষা মন্ত্রণালয়ের কাজের ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, “নতুন শিক্ষা ব্যবস্থায় দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”
 
প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করবেন। তার ভাষায়, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
 
এর আগে আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় জোশীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও প্রহ্লাদ জোশীর হাতে তুলে দেওয়া হয়।
 
বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।