ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান

যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় যতদিন প্রয়োজন ইরান আত্মরক্ষা অব্যাহত রাখবে বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার  ইউএসকে দেওয়া হবে না:ইরান ছবি: সংগৃহীত
যুদ্ধ কিংবা শান্তির সময় কখন হবে সেটি নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না, বরং তা ইরান নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন, ততদিন আত্মরক্ষা অব্যাহত রাখবে ইরান।
 
সোমবার (২৭ জুলাই) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
 
সংবাদ সম্মেলনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও আলোচনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে বাঘায়ি বলেন, তারা কীভাবে যুদ্ধ পরিচালনা করবে, আমি জানি না। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, সেই যুদ্ধে পাঁচ মাস পরও তারা নিজেরাই গভীর সংকটে আটকে আছে।
 
তিনি বলেন, জায়নিস্ট শাসনব্যবস্থাকে সঙ্গে নিয়ে যে পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করেছে, এখন সেই সংকট থেকেই বের হতে পারছে না।
 
বাঘায়ি জোর দিয়ে বলেন, ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জাতীয় স্বার্থ। একটি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বহু অজানা সমীকরণ নয়। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা ও জাতীয় স্বার্থ, আর এ-সংক্রান্ত সিদ্ধান্ত নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়।
 
তিনি আরও বলেন, যুদ্ধ ও শান্তির সময় নির্ধারণের ক্ষমতা আমরা যুক্তরাষ্ট্রকে দেব না। যতদিন প্রয়োজন, ততদিন আমরা আত্মরক্ষা চালিয়ে যাব।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন শুরু করে। তবে ৪০ দিন পর, অর্থাৎ ৮ এপ্রিল, ইরানের প্রতিরোধ ও পাল্টা অভিযানের মুখে তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। এরপর ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন শত্রুতা বন্ধ এবং পরবর্তী আলোচনার প্রস্তুতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
 
তবে ইরানে আবারও হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ওই সমঝোতার সব শর্ত লঙ্ঘন করে। এর পরিপ্রেক্ষিতে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে কঠোর পাল্টা হামলা চালায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।