কারও অধীনতা আর মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশ আর কারও অধীনে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, শক্তিশালী নীতিমালা ও সাহসের সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারতের সঙ্গে বিষয়গুলো মোকাবিলা করতে হবে। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সৎ ও সুসম্পর্ক চান বলেও জানান তিনি। একই সঙ্গে একাত্তর-পরবর্তী লুটপাট, দুঃশাসন, বাকশাল ও রক্ষীবাহিনীর সমালোচনা করেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, তা এখনো অজানা উল্লেখ করে তিনি এ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান। ২০২৪ সালের গণহত্যার বিচার নির্বাচিত সরকারের সময়ে ধীরগতির হয়েছে বলেও অভিযোগ করেন।
গ্যাস-বিদ্যুৎ সংকটে গার্মেন্টস খাতে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে দাবি করে শিল্প খাত রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সংসদের তিনটি বিলে আপত্তি জানিয়ে বিরোধীদলের ওয়াকআউটের কথাও উল্লেখ করেন শফিকুর রহমান। সম্পত্তি হস্তান্তর আইনটি কোরআন ও সুন্নাহর বিরোধী দাবি করে রাষ্ট্রপতিকে এতে স্বাক্ষর না করার আহ্বান জানান তিনি।
কারও অধীনতা আর মেনে নেব না: শফিকুর রহমান
স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারতের সঙ্গে সমানে সমান সম্পর্কের কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১০:০২:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১০:০২:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর