ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা

বিয়ে নিয়ে প্রচলিত ভুল ধারণা ও গুরুত্বপূর্ণ মাসআলা

সাক্ষী, কবুল/সম্মতি নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণার শরঈ ব্যাখ্যা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:৫৪:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিয়ে নিয়ে প্রচলিত ভুল ধারণা ও গুরুত্বপূর্ণ মাসআলা প্রতীকী ছবি- ( সংগৃহীত)
মাসআলা: অনেকেই মনে করে, বিয়ের সময় বর-কনে দু-পক্ষ থেকেই সাক্ষী থাকতে হবে, এটা ভুল ধারণা। এটা আবশ্যকীয় নয়। এ ধরনের শর্তের কোনো শরয়ী ভিত্তি নেই। সাক্ষী বর ও কনেপক্ষ থেকে না হয়ে অন্য যে কেউই হতে পারে।

মাসআলা: বিবাহ শুদ্ধ হওয়ার জন্য আকদের মজলিসে ইজাব কবুলের সময় সাক্ষীদের উপস্থিতি জরুরি। তবে কনে থেকে সম্মতি নেওয়ার সময় কোনো সাক্ষী রাখা আবশ্যক নয়। এ ব্যাপারেও অনেকে ভুল ধারণা রাখেন। তবে কনের সম্মতি নেয়ার সময় কাউকে সাক্ষী রাখা উত্তম। সাক্ষী অবশ্যই মাহরাম কেউ হতে হবে।

মাসআলা: আমাদের দেশে একটি রসম চালু আছে যে, বিবাহের ইজাব পেশ করার পর পাত্রকে তিনবার কবুল বলতে হবে। তারা মনে করে, তিনবার কবুল না বললে বিবাহ সহীহ হবে না। এটি একটি মনগড়া রসম মাত্র। এটি পরিহার করা জরুরি। এ জাতীয় মনগড়া বিষয়ের কারণে অনেক সময় বড় ধরনের জটিলতার সৃষ্টি হয়। শরীয়তের দৃষ্টিতে ইজাবের (প্রস্তাবের) পর সাক্ষীদের শুনিয়ে একবার কবুল করলেই বিবাহ হয়ে যাবে।

মাসআলা: কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে, তাহলে বিবাহ সহীহ হবে না। এ ধারণা ঠিক নয়। বিয়েতে আসল বিষয় হলো সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এ জাতীয় শব্দ উচ্চারণ করে, তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহীহ হবে। সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে এ ধারণা ভুল।

(হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।