ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা

আল মাখা দখলের দাবি হুথিদের, বাড়ছে বাব আল মান্দেব নিয়ে শঙ্কা

মোচা দখল হলে লোহিত সাগরের বড় অংশ নিয়ন্ত্রণে আসতে পারে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৩:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আল মাখা দখলের দাবি হুথিদের, বাড়ছে বাব আল মান্দেব নিয়ে শঙ্কা সংগৃহীত ছবি
 

লোহিত সাগরের উপকূলীয় শহর আল মাখা দখলে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইয়েমেনি সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, দাবিটি সত্য হলে এটি হুথিদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বাব আল মান্দেব প্রণালির নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হতে পারে।
 

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগাং পুস্তাই আল জাজিরাকে বলেছেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করে হুথিদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ইয়েমেনের ভেতরে তাদের সামরিক অগ্রযাত্রায় এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম। তার মতে, হুথিদের ওপর ইরানের যথেষ্ট প্রভাব থাকলেও তারা শুধু ইরানের প্রক্সি হিসেবে কাজ করে না। নিজেদের স্বার্থ ও লক্ষ্য বিবেচনায় নিয়েই তারা সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে।
 

হুথিদের ওপর চাপ বাড়াতে সৌদি আরবের মিত্ররাও তৎপর রয়েছে। সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা অব্যাহত থাকলে তাদের নিয়ন্ত্রণে রাখতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিও কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।
 

পুস্তাইয়ের মতে, পাকিস্তান ও তুরস্ক যৌথভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করলে তেহরানের নেতৃত্বের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এর মাধ্যমে হুথিদের সামরিক কার্যক্রমে বড় পরিবর্তন আসার সম্ভাবনা সীমিত।
 

তিনি বলেন, আল মাখা বা মোচা দখলের খবর সত্য হলে হুথিদের জন্য এটি উল্লেখযোগ্য সামরিক সাফল্য হবে। একই সঙ্গে তারা যদি তাইজ ও আল মাখার মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে, তাহলে ইয়েমেনের সরকারি বাহিনী বড় ধরনের চাপের মুখে পড়বে।
 

বিশ্লেষকের মতে, হুথিরা মোচা নিয়ন্ত্রণে নিতে পারলে লোহিত সাগরের তীরে ইয়েমেনের প্রায় পুরো উপকূল তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এতে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালির ওপর প্রভাব বিস্তারের সুযোগও বাড়বে।
 

পুস্তাই আরও বলেন, হরমুজ প্রণালির তুলনায় বাব আল মান্দেব অনেক সরু। হরমুজের প্রস্থ প্রায় ৫০ কিলোমিটার হলেও বাব আল মান্দেবের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার। ফলে হুথিরা চাইলে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের পাশাপাশি কামান ব্যবহার করেও এই পথে চলাচলকারী জাহাজে হামলার ঝুঁকি তৈরি করতে পারে।
 

এ ধরনের পরিস্থিতি শুধু সৌদি আরবের জন্য নয়, আন্তর্জাতিক নৌ বাণিজ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
 

তবে হুথি নিয়ন্ত্রিত এলাকা দীর্ঘদিন ধরে বাইরের সহায়তা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। নিজেদের হাতে থাকা অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহার করেই তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে। ফলে ইরানের ওপর সৌদি মিত্রদের চাপ বাড়লেও হুথিদের সামরিক কার্যক্রম দ্রুত থামানো কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।