যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনার পারদ তুঙ্গে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:৪৪:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:৪৪:৩৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যৌথ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গত ৩০ দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নির্দেশনায় অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে, যার মধ্যে সৌদি আরবের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু ছিল।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, জর্ডানে তাদের একটি সামরিক ঘাঁটিতে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আকস্মিক হামলার চেষ্টা করেছে।
এদিকে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজন হলে তারা যেকোনো পদক্ষেপ নেবে, এমনকি যুদ্ধ পুনরায় শুরু করতেও প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।