ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের

ইয়েমেনের সর্বশেষ হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১২:৪০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১২:৪০:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত শহর হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
 
হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের জনগণ, নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত ‘প্রতিরোধের সমীকরণ’ এখন অত্যন্ত স্পষ্ট ও অটল। তাদের ভাষ্য, “অবরোধের জবাবে অবরোধ, বন্দরের জবাবে বন্দর এবং উসকানির জবাবে উসকানি দেওয়া হবে।”
 
একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, সৌদি আরব আগ্রাসন অব্যাহত রাখলে আগ্রাসনকারীরা আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে।
 
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি যাত্রীবাহী বিমান অবতরণের চেষ্টাকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়। ইরানি বিমানটির অবতরণ ঠেকাতে বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। হুথিদের দাবি, ওই হামলা সৌদি আরব চালিয়েছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, ইরানি বিমানটির অবতরণ ঠেকাতেই তারাই এ অভিযান পরিচালনা করেছে।
 
এর পরই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ জারির ঘোষণা দেয় হুথি গোষ্ঠী। একই সঙ্গে তারা অন্তত দু’টি সৌদি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। এর পরিপ্রেক্ষিতেই হুথি-নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে বিমান হামলা চালায় সৌদি আরব।
 
এদিকে হামলার পর হুথিদের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় শনিবার ভোরে সৌদি আরবের সিভিল ডিফেন্স পশ্চিমাঞ্চলের ইয়ানবু এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান প্রদেশের বাসিন্দাদের জন্য নতুন সতর্কতা জারি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।