ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১,৩১৬ কোটি টাকা লোকসান

আমানতের বিপরীতে ব্যয় বৃদ্ধি ও খেলাপি বিনিয়োগের চাপে বড় ধাক্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১১:০৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১১:০৪:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১,৩১৬ কোটি টাকা লোকসান ছবি: সংগৃহীত

 

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে (প্রথমার্ধ) ইতিহাসের সর্বোচ্চ ১ হাজার ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা সমন্বিত (কনসোলিডেটেড) লোকসানের মুখে পড়েছে। যেখানে এক বছর আগে একই সময়ে ব্যাংকটি ৬৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল।
 

মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা যায়।
 

প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সা। শুধু এপ্রিল-জুন প্রান্তিকেই লোকসান হয়েছে ১ হাজার ২৮ কোটি ২৬ লাখ টাকা। আর সহযোগী প্রতিষ্ঠান বাদ দিয়ে একক হিসাবে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকা।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বেড়ে যাওয়া, খেলাপি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় আয় কমে যাওয়া এবং অন্যান্য ব্যাংকে প্লেসমেন্ট থেকে আয় হ্রাস পাওয়ায় এ বড় লোকসান হয়েছে।
 

বিশেষ করে এস আলম গ্রুপের ঋণের বিপরীতে প্রত্যাশিত আদায় না হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। আমানতকারীদের নিয়মিত মুনাফা পরিশোধ করতে হলেও সংশ্লিষ্ট ঋণ থেকে কোনো আয় আসছে না। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএমসি) মাধ্যমে খেলাপি সম্পদ আলাদা করা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 

এদিকে, সম্পদের মানের অবনতির কারণে ২০২৬ সালের প্রথমার্ধে আইএফআইসি ব্যাংক পিএলসির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ কোটি ২৪ লাখ টাকা।
 

আইএফআইসি ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-জুন সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়ে দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৪ টাকা ২০ পয়সা।
 

লোকসানের প্রভাবে ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) নেমে ঋণাত্মক ৩ টাকা ৬৯ পয়সায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ইতিবাচক ১২ টাকা ৩৪ পয়সা।

ব্যাংকটির দাবি, পরিচালন লোকসান এবং সম্পদের মানের উল্লেখযোগ্য অবনতিই এ পরিস্থিতির মূল কারণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।