ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহ ব্যাহত

মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীসহ দেশজুড়ে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০১:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০১:৫৮:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০৪ বার পঠিত
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহ ব্যাহত ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। বর্তমানে মেরামতকাজ শুরু হলেও চলতি মাসে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই, ফলে সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট। 
 
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, টার্মিনালের বয়লার থেকে বের হওয়া সিগন্যালবাহী বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে বিদেশি প্রকৌশলীরা মেরামতে কাজ করছেন। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, যার মধ্যে সরবরাহ হয় ২৬৫ কোটি ঘনফুট। একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট এবং মোট গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ২২০ কোটি ঘনফুটে। ঘাটতি এখন প্রায় ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।
 
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম বলেন, মেরামতের কাজ চলমান রয়েছে তবে এ মাসের মধ্যে টার্মিনাল ঠিক হবে না, আরও কিছুদিন সময় লাগবে।
 
গ্যাস সংকটের ফলে চরম ভোগান্তিতে রয়েছেন আবাসিক গ্রাহকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুলায় গ্যাস থাকছে না। রাজধানীর মগবাজারের গৃহিণী পারভীন বলেন, সারাদিনই চুলায় কোনো গ্যাস থাকে না, উপায় না পেয়ে খাবার কিনে খেতে হচ্ছে। মোহাম্মদপুরের বাসিন্দা মো. সুমন বলেন, চুলায় গ্যাসের চাপ এতই কম যে রান্না বসালে এক ঘণ্টাতেও শেষ হচ্ছে না। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার ও ইনডাকশন চুলার দিকে ঝুঁকছেন, যদিও তাতে খরচ দ্বিগুণ বাড়ছে।
 
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, তিতাসের দৈনিক গ্যাসের চাহিদা ১৯০ কোটি ঘনফুট হলেও এলএনজির সরবরাহ কমে যাওয়ায় তা ১২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। টার্মিনাল ঠিক না হওয়া পর্যন্ত ঘাটতি পূরণ করা সম্ভব নয়।
 
সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ছে। সিএনজিচালক মো. আল আমিন বলেন, যে স্টেশনেই যাচ্ছি সেখানেই বলা হচ্ছে গ্যাস নেই। আরেক চালক মো. কাউছার জানান, দৈনিক ট্রিপের জন্য প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় ট্রিপ কমাতে হচ্ছে, ফলে উপার্জনও কমে যাচ্ছে।
 
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেইন বলেন, আমদানি করা জ্বালানির ওপর অতিনির্ভরতা সংকটকে আরও তীব্র করে তুলছে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়া ছাড়া এ সংকট থেকে বের হওয়ার বিকল্প নেই। সরকার নতুন কূপ খননে উদ্যোগ নিয়েছে, তবে আরও আগেই এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।