ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সিলেটে এনসিপির দুই দিনের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১০:২৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১০:২৭:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি জেলার পাঁচটি উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এনসিপির সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
 
সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় সন্ধ্যার পরও কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে।
 
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় এবং সন্ধ্যার পর কর্মসূচি থাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে ‘জুলাই পদযাত্রা’ হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।