ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, ডায়ালাইসিস ইউনিট ও স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৩:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৩:২৯:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

বর্তমান সরকার জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি দেশের সব পর্যায়ের স্বাস্থ্যসেবার অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ওষুধ, রোগনির্ণয় সেবা এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করতে না পারার পেছনে শুধু অর্থের অভাব নয়, প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে। গবেষণায় উঠে আসা এসব সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
 

তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালের ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। পাশাপাশি ২০২০ সালের পর হাম প্রতিরোধে কার্যকর টিকাদান কর্মসূচি পরিচালিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার সরকারি ব্যবস্থাপনায় টিকা সংগ্রহের পরিবর্তে বেসরকারি উপায়ে কেনার উদ্যোগ নিয়েছিল বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
 

স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সেখানে ফিজিওথেরাপি, প্যাথলজি ও আইসিইউ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের জন্য ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।