ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

যুদ্ধের আশঙ্কায় তেলের মজুদ খালি করছে ইরান: রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:৩১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:৩২:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
যুদ্ধের আশঙ্কায় তেলের মজুদ খালি করছে ইরান: রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের তেলের মজুদ দ্রুত খালি করতে শুরু করেছে ইরান। গত কয়েকদিনে তেহরান তাদের তেল রপ্তানির পরিমাণ অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে, যা ওয়াশিংটনের সাথে চলমান উত্তেজনার মাঝে এক বড় ধরনের যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ (Bloomberg) তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। 

 

​ব্লুমবার্গের প্রতিবেদন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ইরান তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ থেকে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিভিন্ন জাহাজে লোড করেছে। এই পরিমাণটি গত জানুয়ারি মাসের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ এবং ইরানের সাধারণ রপ্তানি হারের চেয়েও বহুগুণ বেশি। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তেল টার্মিনালগুলোর কাছে অবস্থানরত বিশালকায় জাহাজের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান তাদের কৌশলগত তেলের মজুদ কমিয়ে ফেলছে। মূলত তেলক্ষেত্রে হামলা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং মজুদ করা তেল নিরাপদ স্থানে সরিয়ে ফেলাই তেহরানের বর্তমান লক্ষ্য। এই তড়িৎ পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান খুব শীঘ্রই কোনো বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।