ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে; আহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১২:২৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১২:২৭:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে; আহত ৩ ছবি: সংগৃহীত

 

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন।
 

যশোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, কারখানার ২ নম্বর শেডে হঠাৎ আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো শেডে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার শ্রমিক ও আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
 

আগুনের ভয়াবহতা বিবেচনায় যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর ফায়ার স্টেশন থেকে একে একে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী ও একজন শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, অগ্নিকাণ্ডে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।