ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

পাকিস্তানের সামরিক অবস্থানে আফগানিস্তানের পাল্টা হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষের দাবি তালেবানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১২:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১২:১২:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
পাকিস্তানের সামরিক অবস্থানে আফগানিস্তানের পাল্টা হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষের দাবি তালেবানের ছবি: সংগৃহীত

 

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। তালেবানের সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর ধারাবাহিক উস্কানি এবং সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে।
 

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার প্রায় ২,৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত। ঐতিহাসিকভাবে এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে এবং আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এ সীমান্তকে স্বীকৃতি দেয় না। সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
 

এর আগে রোববার পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৭০ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছিল। তবে আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।