ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, অপসারিত আহসান মনসুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:০৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:০৫:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, অপসারিত আহসান মনসুর ছবি: সংগৃহীত

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন।

 

​উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। অন্যদিকে, মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি কেন্দ্রীয় ব্যাংক থেকে গ্রহণ করবেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনা খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ আর্থিক বিশেষজ্ঞের।

 

​১৯৬৬ সালে খুলনায় জন্মগ্রহণ করা মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে আইসিএমএবি (ICMAB) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত। এর আগে তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ঢাকা চেম্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

 

​দেশের অর্থনীতির বর্তমান সংকটকালে তার এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতের অস্থিরতা মোকাবিলায় তার মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের শিল্প ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন গভর্নরের নেতৃত্ব কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।