ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রাজধানীসহ বিভিন্ন জেলায় ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১২:১৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৪:৪১:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
রাজধানীসহ বিভিন্ন জেলায় ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও সিলেট অঞ্চলে কম্পন টের পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কে ঘরবাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করে।
 

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা European-Mediterranean Seismological Centre (EMSC)-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার, যা তুলনামূলক গভীর হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম ছিল বলে ধারণা করা হচ্ছে।
 

সংস্থাটির তথ্যমতে, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার ও পার্শ্ববর্তী দেশগুলোতে মাঝেমধ্যে এমন ভূকম্পন অনুভূত হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।