ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

এল মেনচো নিহতের পর মেক্সিকোতে সহিংসতা, দেশজুড়ে ১০ হাজার সেনা মোতায়েন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩২:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
এল মেনচো নিহতের পর মেক্সিকোতে সহিংসতা, দেশজুড়ে ১০ হাজার সেনা মোতায়েন সংগৃহীত ছবি
 

মেক্সিকোর প্রভাবশালী মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সরকারের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাজ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং একাধিক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

রোববার (২২ ফেব্রুয়ারি) গুয়াদালাজারা শহরের অদূরে এক অভিযানে ৫৯ বছর বয়সী এল মেনচো নিহত হন। তিনি জলিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন এবং মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর বিভিন্ন এলাকায় কার্টেল-সংশ্লিষ্টদের সহিংস তৎপরতা শুরু হয়।
 

সরকারি সূত্র জানিয়েছে, বিভিন্ন রাজ্যে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ, ব্যাংক, পেট্রোল পাম্প ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যসহ অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতির অবনতির কারণে গুয়াদালাজারাসহ কয়েকটি বড় শহরে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 

ক্লডিয়া শেইনবাম দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, কিছু এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। গুয়াদালাজারায় প্রায় দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
 

অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, অভিযানে মেক্সিকোকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট শেইনবাম স্পষ্ট করেছেন, সামরিক অভিযানটি মেক্সিকান বাহিনী স্বাধীনভাবে পরিচালনা করেছে।
 

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এল মেনচোর মৃত্যুর পর কার্টেলটির নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সুস্পষ্ট উত্তরসূরি না থাকলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।