ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

‘বৃহত্তর ইসরায়েল’ গঠন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য, উত্তাল মধ্যপ্রাচ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:৪৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:৪৫:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
‘বৃহত্তর ইসরায়েল’ গঠন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য, উত্তাল মধ্যপ্রাচ্য ছবি: সংগৃহীত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিশাল ভূখণ্ড দখল করে ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের পক্ষে সাফাই গেয়ে এক চরম বিতর্কিত মন্তব্য করেছেন। তার দাবি, নীল নদ থেকে দজলা-ফোরাত পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ওপর ইসরায়েলের ‘বাইবেলসম্মত’ অধিকার রয়েছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সৌদি আরব, মিসর ও জর্ডান একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছে।

 

​মূলত সাম্প্রতিক এক পডকাস্টে ‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েল প্রজেক্ট নিয়ে হাকাবিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এর পক্ষ নেন। হাকাবি বলেন, ইসরায়েল যদি এই পুরো অঞ্চলটি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তবে সেটি ইতিবাচক হবে; কারণ ধর্মগ্রন্থ তাদের এই অধিকার প্রদান করেছে। উল্লেখ্য, ‘বৃহত্তর ইসরায়েল’ ধারণা অনুযায়ী বর্তমান ফিলিস্তিন ছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক ও সৌদি আরবের একাংশকে ইসরায়েলের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়।

 

​মার্কিন রাষ্ট্রদূতের এমন সাম্রাজ্যবাদী অবস্থানের প্রেক্ষিতে আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জর্ডান, মিসর ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের বক্তব্য কেবল অযৌক্তিকই নয়, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে চরমভাবে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, সার্বভৌম রাষ্ট্রের সীমানা নিয়ে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক রীতি ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন কূটনীতিকের এই অবস্থান ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।