ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

শহীদ মিনারে ভিড়ের মধ্যে মোবাইল চুরির অভিযোগ, উদ্ধারে কাজ করছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ১০:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ১০:৪৮:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
শহীদ মিনারে ভিড়ের মধ্যে মোবাইল চুরির অভিযোগ, উদ্ধারে কাজ করছে পুলিশ সংগৃহীত ছবি
 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ের মধ্যে ১০–১২টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রায় এক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
 

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হন। এ সময় ভিড়ের সুযোগে চুরির ঘটনাগুলো ঘটে বলে অভিযোগ করেন কয়েকজন দর্শনার্থী।
 

ঢাকা মহানগর পুলিশ–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনদের চিহ্নিত করা কঠিন। ইতোমধ্যে একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং যারা মোবাইল হারিয়েছেন, তাদের সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
 

তিনি জানান, হারানো কয়েকটি মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি শহীদ মিনারে আগতদের ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
 

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে লাখো মানুষের সমাগম হয়। এমন বৃহৎ সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে থাকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।