ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরী ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, কড়া সতর্কবার্তা তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৩:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরী ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, কড়া সতর্কবার্তা তেহরানের ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরীগুলো তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তেহরান জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো মার্কিন আগ্রাসনের জবাব হবে আগের চেয়ে দ্রুত, কঠোর ও চূড়ান্ত।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্পূর্ণ নাগালের মধ্যেই রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোও গুরুতর নিরাপত্তাগত ঝুঁকিতে আছে।
 

পূর্ববর্তী সংঘাতের প্রসঙ্গ টেনে আকরামিনিয়া বলেন, অতীতে যুক্তরাষ্ট্র যে ধরনের আকস্মিক হামলার কৌশল নিয়েছিল, ভবিষ্যতে সে রকম পরিস্থিতি তৈরি হলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং নির্ধারক। তার ভাষায়, সামরিক জবাব কোনো প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না।
 

এই হুঁশিয়ারির মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় পরিসরের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অঞ্চলজুড়ে বহুদিনব্যাপী প্রস্তুতি মহড়া চালানো হবে, যেখানে যুদ্ধবিমান মোতায়েন, শত্রু বাহিনী প্রতিহত করার সক্ষমতা এবং সংঘাতকালীন টিকে থাকার কৌশল পরীক্ষা করা হবে।
 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে নতুন করে কড়া বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের দিকে আরও বড় নৌবহর এগিয়ে যাচ্ছে এবং তেহরান দ্রুত পারমাণবিক চুক্তিতে না এলে আগের তুলনায় আরও ভয়াবহ সামরিক অভিযান চালানো হতে পারে।
 

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসাগরীয় কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা যদি সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়—বিশ্ব অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করবে। সম্ভাব্য সংঘর্ষে তেল ও গ্যাসের দাম বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে।
 

সূত্র: গালফ নিউজ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।