ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

গাজীপুরে ককটেল ও গুলির আতঙ্কে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:২৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
গাজীপুরে ককটেল ও গুলির আতঙ্কে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই ছবি সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে ব্যস্ত সড়কের পাশে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ঘটনাটি ঘটে রোববার (২৫ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে, চান্দনা চৌরাস্তা সংলগ্ন কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় ভোগড়া বাইপাস শাখা থেকে ২৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে চান্দনা চৌরাস্তা শাখায় যাচ্ছিলেন ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব।
 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পথিমধ্যে দুই থেকে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুড়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। পরে এজেন্ট ব্যাংকিংয়ের কর্মীদের মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও গুলির আওয়াজে আশপাশের মানুষজন ছুটোছুটি শুরু করেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।
 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসন থানা পুলিশ জানায়, ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত অর্থ উদ্ধার করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।