ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

দেশপ্রেমের কথা বলে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১০:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১০:২৪:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
দেশপ্রেমের কথা বলে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের ছবি: সংগৃহীত

 

দেশপ্রেমের কথা বললেও একটি রাজনৈতিক পক্ষ গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়, বরং বিরোধী পক্ষই রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।
 

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পরিকল্পনা শুরু করে। তার ভাষায়, সরলভাবে রাজনৈতিক পথচলা চলাকালে ওই পক্ষ নানা ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে। তিনি অভিযোগ করেন, ইসলামের নাম ব্যবহার করে যারা এসব ষড়যন্ত্রে যুক্ত ছিল, তারা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে।
 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট একটি দল ইসলামি মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং ইসলামপ্রিয় জনগণ ধীরে ধীরে তাদের ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে। তার দাবি অনুযায়ী, ওই দলটি এখন রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে।
 

নির্বাচনী কৌশল প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে থাকা অন্যান্য ইসলামি দলের অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া হয়নি, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এতে একটি পক্ষকে সুবিধা দেওয়া এবং অন্য পক্ষকে প্রতিযোগিতার বাইরে রাখার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 

সমাবেশে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানান।
 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।