ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

খামেনি বাঙ্কারে নন, ইরান ভীত নয়: মুম্বাইয়ে ইরানি কনসাল জেনারেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১০:১৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১০:১৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
খামেনি বাঙ্কারে নন, ইরান ভীত নয়: মুম্বাইয়ে ইরানি কনসাল জেনারেল ছবি: সংগৃহীত

 

নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপের মধ্যেও ইরান ভীত নয় এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বলে জানিয়েছেন মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল। তিনি বলেন, খামেনিকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।
 

শনিবার (২৪ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাগ এসব মন্তব্য করেন। তিনি জানান, নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার উসকানির ভূমিকা রয়েছে।
 

কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, ইরান একটি অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে গেলেও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ক্ষেত্রে সংযম ও আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করেছে। তিনি বলেন, বিক্ষোভ চলাকালে কিছু সন্ত্রাসী উপাদান বিদেশে অবস্থানরত তাদের পৃষ্ঠপোষকদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ায়, যার ফলে বিভিন্ন শহরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যক্তি ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটে।
 

মোতলাগ আরও দাবি করেন, ওই সময় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন বিক্ষোভকারী ছিলেন। তার মতে, যদিও অধিকাংশ বিক্ষোভকারী বিদেশি নাগরিক ছিলেন না, তবে ইরান সরকারের কাছে তথ্য রয়েছে যে, কয়েকজন বিক্ষোভকারী বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ বা নির্দেশনা পেয়েছিলেন কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রভাবে প্ররোচিত হয়েছিলেন।
 

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিশেষ করে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তার ভাষায়, বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলা করে ইরান তা প্রতিরোধ করার সক্ষমতা ইতোমধ্যে প্রমাণ করেছে।
 

আয়াতুল্লাহ খামেনির জনসমক্ষে উপস্থিত না থাকা নিয়ে ওঠা গুজব প্রসঙ্গে কনসাল জেনারেল জানান, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং খামেনি কোনো বাঙ্কার বা আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছেন—এমন ধারণার কোনো ভিত্তি নেই।

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।