ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ফটিকছড়ি সীমান্তে বিজিবির হানা: চোরাকারবারীদের ফেলে যাওয়া ভারতীয় বাইক জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০২:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০২:৫০:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ফটিকছড়ি সীমান্তে বিজিবির হানা: চোরাকারবারীদের ফেলে যাওয়া ভারতীয় বাইক জব্দ ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি’র কঠোর নজরদারির মুখে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়।
 
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের গোপন নির্দেশনায় পানুয়াছড়া বিওপি’র টহল দলটি সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি এলাকা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কয়লারমুখ’ নামক স্থানে অবস্থান নেয়। ভোরবেলা ভারত সীমান্ত থেকে একদল চোরাকারবারীকে একটি মোটরসাইকেল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে পাচারকারীরা ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত ভারতের গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে জব্দ করেন।
 
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে স্থানীয় জনসাধারণের তথ্যগত সহায়তা ও সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।