ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৭০ দেশের হাফেজদের পেছনে ফেলে মিশরে বিশ্বচ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের আনাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:১২:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
৭০ দেশের হাফেজদের পেছনে ফেলে মিশরে বিশ্বচ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের আনাস হাফেজ আনাস বিন আতিক। ছবি: সংগৃহীত

মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তাঁর ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।
 

চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা শুরু হয় গত ৭ ডিসেম্বর। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন দেশের হাফেজদের অংশগ্রহণে আয়োজনে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শীর্ষস্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়ার এই তরুণ প্রতিভা।
 

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জনের পর। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত সেই বাছাইপর্ব থেকেই তার আন্তর্জাতিক যাত্রার পথ খুলে যায়।
 

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সম্মানে সংবর্ধনার আয়োজন করা হবে।
 

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও সৌদি আরব ও লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে, যা এখন দেশজুড়ে গর্বের স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।