ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,৪০৩ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:২১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:২১:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,৪০৩ টাকা

বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়েছে, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। আগের দামের তুলনায় এবার ভরিতে বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। নতুন এই দাম রোববার (৩০ নভেম্বর) থেকেই কার্যকর হয়েছে।
 

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। সার্বিক হিসাব বিবেচনায় নতুন দামের এই সমন্বয় করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
 

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে দাম ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য রাখা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।
 

বাজুসের তথ্যমতে, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
 

এর আগে ২০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। নতুন দামের এই পরিবর্তন কার্যকর হয় ২১ নভেম্বর থেকে।
 

অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা অপরিবর্তিত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।