গণভোটের আইন প্রস্তুত, বুধবারের মধ্যেই গেজেট প্রকাশ: আসিফ নজরুল
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশের খসড়া প্রস্তুত হয়ে গেছে এবং আজ অথবা আগামীকালের মধ্যেই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ের আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়।
আসিফ নজরুল জানান, এবার জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাররা পাবেন দুটি আলাদা রঙের ব্যালট পেপার— জাতীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট,গণভোটের জন্য রঙিন ব্যালট পেপার।
ভোটগ্রহণ শেষে একই সময়ে গণনা হবে উভয় ব্যালটের ফলাফল।
তিনি আরও বলেন, গণভোটকে সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।