ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিষেধাজ্ঞা ভেঙে রপ্তানিতে রেকর্ড: প্রতিদিন ২৩ লাখ ব্যারেল তেল বিক্রি করছে ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৫২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৫২:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
নিষেধাজ্ঞা ভেঙে রপ্তানিতে রেকর্ড: প্রতিদিন ২৩ লাখ ব্যারেল তেল বিক্রি করছে ইরান ছবি: সংগৃহীত
কঠোর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অপরিশোধিত তেল রপ্তানিতে নতুন মাইলফলক ছুঁয়েছে ইরান। আন্তর্জাতিক তেল পরিবহন পর্যবেক্ষক সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স–এর তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে দেশটি প্রতিদিন গড়ে ২৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে—যা ২০১৮ সালের মে মাসের পর সর্বোচ্চ পরিমাণ।
 
সংস্থাটি সোমবার (১০ নভেম্বর) তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইরানের দৈনিক তেল রপ্তানি এখন ২.৩ মিলিয়ন ব্যারেল, যা ২০১৮ সালের প্রথমার্ধের পর থেকে দেখা যায়নি।
 
তেল বিশ্লেষক হোমায়উন ফালাকশাহি গত অক্টোবরের শেষে জানিয়েছিলেন, ইরানের তেল বিক্রি দৈনিক ২১ লাখ ব্যারেল স্পর্শ করেছে, যা দেশটির আরেকটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
 
সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো—মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধে চলাচল করছে এবং নিয়মিতভাবে তেল রপ্তানি অব্যাহত রেখেছে। ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত ওই নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। কিন্তু বাস্তবে, তেহরানের রপ্তানি এখন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।
 
বিশ্লেষকদের মতে, চীনের উচ্চ চাহিদা এবং বিকল্প বাণিজ্য চ্যানেল গড়ে তোলা ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম করেছে। ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয়ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা তেহরানের অর্থনীতিতে নতুন গতি যোগ করছে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে সরে গিয়ে ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। তবু সাম্প্রতিক পরিসংখ্যান দেখায়, দেশটি এখন তেল রপ্তানিতে ধারাবাহিক পুনরুত্থান ঘটাচ্ছে।
 
সূত্র: মেহের নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।