ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

অক্টোবরে ২৫ হাজার রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
অক্টোবরে ২৫ হাজার রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির ছবি সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, শুধু অক্টোবর মাসেই ইউক্রেনীয় বাহিনীর হামলায় ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক ড্রোন অভিযানে রুশ বাহিনীর ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার ফুটেজ পর্যালোচনা করে এই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় ড্রোন ইউনিটগুলো একের পর এক সফল অভিযানে শত্রুপক্ষের জনবল ধ্বংস করেছে। তার ভাষায়, “অক্টোবর মাসে শত্রুর ২৫ হাজার সেনা আমরা নিস্ক্রিয় করেছি। প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে বলেই সংখ্যাটি নিখুঁতভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে। পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর এক মাসে রুশ বাহিনীর এটাই সর্বোচ্চ ক্ষতি।”

তবে তিনি সতর্ক করে বলেন, পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় সেনারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।