ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস বিস্ফোরণ, আহত কমপক্ষে ১২ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস বিস্ফোরণ, আহত কমপক্ষে ১২ জন ছবি সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত ভবনের বেসমেন্টে অবস্থিত ক্যান্টিনে এই বিস্ফোরণ ঘটে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আলী নাসির রিজভী জানান, গত তিন দিন ধরে ওই ক্যান্টিনে গ্যাস লিকেজের অভিযোগ পাওয়া যাচ্ছিল। একইসঙ্গে দুটি এয়ার কন্ডিশনারও ত্রুটিপূর্ণ ছিল। সেগুলো মেরামতের সময় বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
 

তিনি আরও জানান, আহত ৯ জনকে পলিক্লিনিক হাসপাতালে এবং তিনজনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনের মধ্যে একজনের শরীরের ৮০ শতাংশ ও অন্যজনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।
 

স্থানীয় সংবাদমাধ্যম ডন প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, আদালত ভবনের মেঝেতে রক্তের দাগ এবং ভেতরের অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো ভবন কেঁপে ওঠে এবং আদালতের বিভিন্ন কক্ষ থেকে মানুষ দ্রুত বেরিয়ে আসে।
 

আইজি নাসির রিজভী বলেন, স্পেশাল ব্রাঞ্চ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং রেসকিউ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে কোনো বিস্ফোরক পদার্থের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।