ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে আশ্বাস, আন্দোলন স্থগিত নয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:৫৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:৫৯:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে আশ্বাস, আন্দোলন স্থগিত নয় ছবি সংগৃহীত

অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ প্রক্রিয়া আগামীকাল সোমবার (৩ নভেম্বর) থেকে শুরু হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (২ নভেম্বর) ২১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে বিকেলে শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে তারা জানান, সোমবারের মধ্যেই অনুদানভুক্ত মাদ্রাসার জাতীয়করণ প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তবে, এই আশ্বাসে সন্তুষ্ট নন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, দেশের সব ইবতেদায়ি মাদ্রাসাকে একযোগে জাতীয়করণের আওতায় আনতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষক নেতাদের বক্তব্যে জানা যায়, ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এবং ৩০ অক্টোবরের মধ্যে গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দেন।

এর আগে ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত অর্ধশত শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের চিকিৎসা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।