ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতের ৮ নাগরিক ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৩:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতের ৮ নাগরিক ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত

ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ বজায় রাখার অংশ হিসেবে ভারতের আট নাগরিক ও নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ—ইরানি তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকা।
 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়েছে, ভারতের এই নাগরিক ও কোম্পানিসহ প্রায় ৪০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
 

একইসঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) ইরানের তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। এতে চীন, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে।
 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।
 

এ ছাড়া পাঁচ ভারতীয় নাগরিক—পীযূষ মাগনলাল জাভিয়া (কেমোভিক), নীতি উন্মেশ ভট্ট (ইন্ডিসল মার্কেটিং), কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত (হরেশ পেট্রোকেম)—এর নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
 

ওএফএসি আরও জানায়, বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা নামের তিন ভারতীয় ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজের সঙ্গে যুক্ত ছিলেন।
 

বিবৃতিতে সংস্থাটি জানায়, “নিষেধাজ্ঞাপ্রাপ্তদের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণে থাকা সব সম্পদ জব্দ করা হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।