ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতিসংঘে ওয়াকআউটের মুখে নেতানিয়াহু, দাবি করলেন সমালোচক নেতারাও গোপনে ধন্যবাদ দেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:১৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:১৭:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
জাতিসংঘে ওয়াকআউটের মুখে নেতানিয়াহু, দাবি করলেন সমালোচক নেতারাও গোপনে ধন্যবাদ দেন ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে যারা প্রকাশ্যে সমালোচনা করেন, তারা গোপনে ধন্যবাদ জানাচ্ছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ বিতর্কের চতুর্থ দিনের শুরুতে তিনি পোডিয়ামে দাঁড়ান। কিন্তু তার বক্তব্য শুরু হতেই বহু প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন এবং জাতিসংঘের সভাকক্ষ প্রায় খালি হয়ে যায়। টাইমস অব ইসরাইলের তথ্যমতে, শুধু আরব ও মুসলিম দেশের প্রতিনিধিরাই নন, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও ওয়াকআউটে অংশ নেন।
 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু তার ভাষণে প্রথমেই গাজায় আটক ইসরাইলি জিম্মিদের প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, তাদের মুক্তির জন্য ইসরাইল লড়ছে। তবে সমালোচকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহুর অনিচ্ছার কারণেই জিম্মিদের মুক্তি বিলম্বিত হচ্ছে। এরপর তিনি একটি মানচিত্র দেখিয়ে ইরানকে ‘সন্ত্রাসের অক্ষশক্তি’ বলে উল্লেখ করেন।
 

নিজের বক্তব্যে নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত পেজার বিস্ফোরণ অভিযানের কথা গর্বভরে স্মরণ করেন এবং বলেন, এর মাধ্যমে ইসরাইল বার্তা দিয়েছে। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাসের শীর্ষ কর্মকর্তা, হুতি নেতা ও ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ইঙ্গিতও দেন।

গাজায় চলমান ইসরাইলি অভিযানের কারণে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, যারা প্রকাশ্যে ইসরাইলের সমালোচনা করছেন, তারা গোপনে জানাচ্ছেন কৃতজ্ঞতা, কারণ ইসরাইল নাকি তাদের হয়ে লড়ছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলি গোয়েন্দা সেবা নানান দেশের রাজধানীতে অসংখ্য সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে এবং বহু মানুষের জীবন রক্ষা করেছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।