ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ নির্বাচন বিষয়ে অবহিত করলেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ নির্বাচন বিষয়ে অবহিত করলেন ড. মুহাম্মদ ইউনূস

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রেস মিনিস্টারের ভাষ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, চলমান সংস্কার ও নির্বাচন আয়োজন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধান উপদেষ্টা তাঁকে ঢাকায় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
 

সংবর্ধনামূলক আয়োজনে ড. ইউনূস শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নন, বরং আরও কয়েকজন প্রভাবশালী বিশ্বনেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া অনুষ্ঠানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্যএশিয়াবিষয়ক বিশেষ দূত সের্জিও গরের সঙ্গে বৈঠক করেন।
 

এ আলোচনাগুলোকে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।