ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিদেশে পাচার হওয়া অর্থে ১০০ পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল: মঈন খান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৫৬:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
বিদেশে পাচার হওয়া অর্থে ১০০ পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল: মঈন খান সংগৃহীত ছবি
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তার দাবি, শ্রমজীবী মানুষের কষ্টার্জিত এই অর্থ দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।
 

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, “পদ্মা সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে, তার বড় অংশ লুটপাট করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে সরকার। অথচ বিদেশে পাচার হওয়া টাকাতেই দেশের অবকাঠামো উন্নয়নে অসংখ্য প্রকল্প বাস্তবায়ন সম্ভব ছিল।”
 

তিনি আরও বলেন, বিগত সময়ে সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা অপবাদ দিলেও কখনো তাকে দুর্নীতিবাজ বলতে পারেনি। “আমরা যদি সমাজকে দুর্নীতিমুক্ত করতে না পারি, তবে যত সংস্কারই হোক, বাংলাদেশ উন্নত হবে না।”
 

রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বলেছেন, রাজনীতি তখনই মূল্যবান হবে, যখন তা সাধারণ মানুষের জীবনের উন্নয়নে অবদান রাখবে। দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন না হলে রাজনীতি অর্থহীন হয়ে যায়।”
 

সভায় সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।